xiclassadmission.gov.bd result 2026 – একাদশ ভর্তি ফল ও মাইগ্রেশন রেজাল্ট

xiclassadmission.gov.bd result 2026 অর্থাৎ ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে ভর্তির নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ১৭ সেপ্টেম্বর ২০২৬ রাত ৮টায়। এবার শিক্ষা মন্ত্রণালয় তিন পর্যায়ের পদ্ধতি বাদ দিয়ে একটিমাত্র আবেদন রাউন্ড চালু করেছে, ফলে ১ম, ২য় ও ৩য় মেধা তালিকার বদলে থাকছে একটি সিলেকশন ফল এবং একটি মাইগ্রেশন রেজাল্ট।

একাদশ ভর্তি ২০২৬-২৭ সময়সূচি

  • অনলাইনে আবেদন: ২ – ১০ সেপ্টেম্বর ২০২৬ (রাত ৮টা পর্যন্ত)
  • পুনঃনিরীক্ষণে ফল পরিবর্তিতদের আবেদন ও পছন্দক্রম পরিবর্তন: ১২ – ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, রাত ৮টা
  • নিশ্চায়ন: ১৯ সেপ্টেম্বর ২০২৬ রাত ৮টা পর্যন্ত
  • মাইগ্রেশন রেজাল্ট: ১৯ সেপ্টেম্বর ২০২৬, রাত ৮টা
  • কলেজে চূড়ান্ত ভর্তি: ২০ – ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬

ফল দেখার নিয়ম

  1. xiclassadmission.gov.bd ওয়েবসাইটে যান।
  2. “Login” লিংকে ক্লিক করুন।
  3. আপনার EDU ID ও পাসওয়ার্ড দিন।
  4. ড্যাশবোর্ডের বাম পাশে “Selection” মেনুতে ক্লিক করুন।
  5. “Detail Result” অপশনে গিয়ে নির্বাচিত কলেজ দেখুন।

নির্বাচিত শিক্ষার্থীদের আবেদনপত্রে দেওয়া মোবাইল নম্বরে এসএমএসেও ফল জানিয়ে দেওয়া হয়।

নিশ্চায়ন (Selection Confirmation)

ফল প্রকাশের পর ১৯ সেপ্টেম্বর ২০২৬ রাত ৮টার মধ্যে নিশ্চায়ন করতে হবে। বোর্ড রেজিস্ট্রেশন ফি বাবদ ৩৪০ টাকা বিকাশ, নগদ, রকেট বা অন্য কোনো মাধ্যমে পরিশোধ করতে হবে। নির্ধারিত সময়ে নিশ্চায়ন না করলে নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে এবং মাইগ্রেশনের সুযোগও থাকবে না।

মাইগ্রেশন রেজাল্ট

এবার একটিমাত্র মাইগ্রেশন রেজাল্ট প্রকাশ করা হবে — ১৯ সেপ্টেম্বর ২০২৬ রাত ৮টায়, নিশ্চায়নের সময় শেষ হওয়ার পরপরই। নিশ্চায়নের সময় যারা মাইগ্রেশন অপশন চালু রাখবেন কেবল তারাই পছন্দক্রমের উপরের কলেজে যাওয়ার সুযোগ পাবেন। মাইগ্রেশনে কলেজ পরিবর্তন হলে আবার নিশ্চায়ন করতে হয় না।

চূড়ান্ত ভর্তি ও ক্লাস শুরু

চূড়ান্ত ভর্তি চলবে ২০ থেকে ২২ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত, সরাসরি কলেজে গিয়ে। সঙ্গে নিতে হবে এসএসসির মার্কশিট ও সার্টিফিকেট, সদ্য তোলা ছবি এবং নিশ্চায়নের রসিদ। প্রতিষ্ঠানভেদে ভর্তি ও সেশন ফি ১,৫০০ থেকে ৮,৫০০ টাকা। ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে ২৩ সেপ্টেম্বর ২০২৬।

Sign up for XI Class Admission EDU ID

Leave a Comment